সূরা: ১০৭, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৭।
[১]
أَرَأَيتَ الَّذي يُكَذِّبُ بِالدّينِ
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
[২]
فَذلِكَ الَّذي يَدُعُّ اليَتيمَ
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
[৩]
وَلا يَحُضُّ عَلى طَعامِ المِسكينِ
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
[৪]
فَوَيلٌ لِلمُصَلّينَ
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
[৫]
الَّذينَ هُم عَن صَلاتِهِم ساهونَ
যারা নিজদের সালাতে অমনোযোগী,
[৬]
الَّذينَ هُم يُراءونَ
যারা লোক দেখানোর জন্য তা করে,
[৭]
وَيَمنَعونَ الماعونَ
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। \n\n*ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।
