সূরা:৯১ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৫ ,আয়াত ১৫।
[১]
وَالشَّمسِ وَضُحاها
কসম সূর্যের ও তার কিরণের।
[২]
وَالقَمَرِ إِذا تَلاها
কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।
[৩]
وَالنَّهارِ إِذا جَلّاها
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।
[৪]
وَاللَّيلِ إِذا يَغشاها
কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
[৫]
وَالسَّماءِ وَما بَناها
কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
[৬]
وَالأَرضِ وَما طَحاها
কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
[৭]
وَنَفسٍ وَما سَوّاها
কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন।
[৮]
فَأَلهَمَها فُجورَها وَتَقواها
অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।
[৯]
قَد أَفلَحَ مَن زَكّاها
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
[১০]
وَقَد خابَ مَن دَسّاها
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।
[১১]
كَذَّبَت ثَمودُ بِطَغواها
সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।
[১২]
إِذِ انبَعَثَ أَشقاها
যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।
[১৩]
فَقالَ لَهُم رَسولُ اللَّهِ ناقَةَ اللَّهِ وَسُقياها
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’
[১৪]
فَكَذَّبوهُ فَعَقَروها فَدَمدَمَ عَلَيهِم رَبُّهُم بِذَنبِهِم فَسَوّاها
কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।
[১৫]
وَلا يَخافُ عُقباها
আর তিনি এর পরিণামকে ভয় করেন না।
