আল ইনশিকাক-খন্ড বিখন্ড করণ

সূরা:৮৪ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৯ ,আয়াত ২৫।

[১]

إِذَا السَّماءُ انشَقَّت


যখন আসমান ফেটে যাবে।

[২]

وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت


আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

[৩]

وَإِذَا الأَرضُ مُدَّت


আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে।

[৪]

وَأَلقَت ما فيها وَتَخَلَّت


আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে।

[৫]

وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت


আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

[৬]

يا أَيُّهَا الإِنسانُ إِنَّكَ كادِحٌ إِلى رَبِّكَ كَدحًا فَمُلاقيهِ


হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

[৭]

فَأَمّا مَن أوتِيَ كِتابَهُ بِيَمينِهِ


অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;

[৮]

فَسَوفَ يُحاسَبُ حِسابًا يَسيرًا


অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে।

[৯]

وَيَنقَلِبُ إِلى أَهلِهِ مَسرورًا


আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।

[১০]

وَأَمّا مَن أوتِيَ كِتابَهُ وَراءَ ظَهرِهِ


আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,

[১১]

فَسَوفَ يَدعو ثُبورًا


অতঃপর সে ধ্বংস আহবান করতে থাকবে।

[১২]

وَيَصلى سَعيرًا


আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

[১৩]

إِنَّهُ كانَ في أَهلِهِ مَسرورًا


নিশ্চয় সে তার পরিবার-পরিজনদের মধ্যে আনন্দে ছিল।

[১৪]

إِنَّهُ ظَنَّ أَن لَن يَحورَ


নিশ্চয় সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না।

[১৫]

بَلى إِنَّ رَبَّهُ كانَ بِهِ بَصيرًا


হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।

[১৬]

فَلا أُقسِمُ بِالشَّفَقِ


অতঃপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।

[১৭]

وَاللَّيلِ وَما وَسَقَ


আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার।

[১৮]

وَالقَمَرِ إِذَا اتَّسَقَ


আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়।

[১৯]

لَتَركَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ


অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।

[২০]

فَما لَهُم لا يُؤمِنونَ


অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না?

[২১]

وَإِذا قُرِئَ عَلَيهِمُ القُرآنُ لا يَسجُدونَ ۩


আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।[সাজদাহ]

[২২]

بَلِ الَّذينَ كَفَروا يُكَذِّبونَ


বরং কাফিররা অস্বীকার করে।

[২৩]

وَاللَّهُ أَعلَمُ بِما يوعونَ


আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।

[২৪]

فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ


অতএব তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও।

[২৫]

إِلَّا الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ


কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান।

Leave a comment